রাঙামাটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভা ও এলজিইডি’র বিশেষ কর্মসূচী
পাহাড়ি জনপদ রাঙামাটি জেলায় ডেঙ্গু রোগ ও মশা বাহিত রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সচেনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে সান্ধ্যকালিন ফগ মেশিনে ধোঁয়া দেয়া, পরিচ্ছন্নতা ও ব্যপক প্রচারণা চালিয়েছে।
এ উপলক্ষে রাঙামাটি এলজিইডি শহরের একাধিক স্থানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। বুধবার থেকে চলমান এই বিশেষ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন, রাঙামাটি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসাইন। একই ভাবে রাঙামাটি পৌরসভাও কীটনাশকের সাথে ডিজেল মিশিয়ে ধোঁয়া দেয়া সহ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রেখেছে।
রাঙামাটিতে এলজিইডি’র ডেঙ্গু বিরোধী অভিযান পরিচালনা সম্পর্কে নির্বাহী প্রকৌশলী পারভেজ সরওয়ার হোসাইন বলেন, আমরা রাঙামাটি জেলার প্রতিটি ইউনিয়নে আমাদের মাঠকর্মীরা কাজ করছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।
এনএনবাংলা/এনজেড
