খুলনায় প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রারকে অপহরণ, ফিরে এসে মুখে কুলুপ

সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। ছবি: নিউ নেশন অনলাইন
খুলনা নগরীর সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশ্য দিবালোকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণ করে নিয়ে গেছে একদল সন্ত্রাসী। তুলে নেওয়ার প্রায় আধা ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উক্ত চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
খুলনা সদর সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল কে অজ্ঞাত নাম যুবকরা তুলে নিয়ে গেছে বলে খবর ছড়িয়ে পড়ে বুধবার দুপুরে। তবে আধা ঘণ্টা পরে তিনি নিজে অফিসে এসে জানান, তার সাথে কথা বলতে চেয়েছিলেন কয়েকজন। তাকে কেউ অপহরণ করেননি।
এর আগে, তার অপহরণের খবর ছড়িয়ে পড়লে পুলিশ মাঠে নামে এবং সাব রেজিষ্টার অফিসে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেন।
এ ব্যাপারে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন বলেন, ঘটনাটির তদন্ত চলছে।
এনএনবাংলা/
