সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

চার্জ দেওয়ার সময় অটোরিকশা গ্যারেজে আগুন, পুড়ে ছাই ১২ যানবাহন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় একটি গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে গ্যারেজে রাখা ১১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। একই সঙ্গে পাশের মুদির দোকানের মালামাল ও একটি ফ্রিজও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর এলাকায় ইদ্রিস অটো গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাতে গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজে থাকা যানবাহন ও পাশের মুদির দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৪ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

এনএনবাংলা/এফএস