সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

খুলনায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

খুলনা জেলার ফুলতলা উপজেলার জাহানাবাদ সেনানিবাসের সামনে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে শিরোমণি এলাকা থেকে মোটরসাইকেলে নওয়াপাড়ায় যাওয়ার পথে জাহানাবাদ সেনানিবাসের সামনে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন ফজলুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফজলুর রহমান পুলিশের সিআইডি বিভাগের অবসরপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র) ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার বারান্দি ফকিরহাট এলাকার মৃত আবু তালেব খানের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএনবাংলা/ইএস