সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কালিয়াকৈরে কলোনিতে আগুন, পুড়েছে ৮ কক্ষের মালামাল

ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডে আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির বাসিন্দা নাজমুল হোসেনের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে কেউ ছিলেন না। পরে দ্রুত আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও সফল না হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কলোনির আটটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, কলোনির অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল বের করে নেওয়া সম্ভব হয়নি। ফলে আগুনে সেগুলো পুড়ে যায়।

কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইসতিয়াক হোসাইন বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

এনএনবাংলা/ইএস