সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় অভিযান চালিয়ে ৩৯টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) অধিদপ্তরের ২৩টি দল একযোগে এ অভিযান পরিচালনা করে।অধিদপ্তরের ২৩টি দল একযোগে ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রতিষ্ঠানে অভিযান চালায়। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়া বন্ধ করাই ছিল এ অভিযানের লক্ষ্য।

তদারকির সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখা হয়েছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান করা হচ্ছে কি না, সিলিন্ডারের নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তাও পরীক্ষা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরবরাহে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির বিষয়েও তাদের সতর্ক করা হয়।

এদিকে গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে ভোক্তাদেরও কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। সিলিন্ডার কেনার আগে এর ওজন, সিল ও মেয়াদ যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে সিলিন্ডারে কোনো দৃশ্যমান ত্রুটি রয়েছে কি না, তা দেখে নেওয়া এবং কেনার সময় রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম চোখে পড়লে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ করা যাবে।অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এনএনবাংলা/ইএস