খুলনায় অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খুলনা জেলার পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় স্থানীয় রুপালি সী ফুডস লিমিটেড’র সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগা দোকান মালিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাতে থাকেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশন থেকে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
অগ্নিকাণ্ডে ৮জন ব্যবসায়ীর ৮টি ঘর পুড়ে গেছে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনার সূত্রপাত বলেও উল্লেখ করেন তিনি।
এনএনবাংলা/ইএস
