সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

কালকিনিতে গুদামে অতিরিক্ত সার মজুদ, জরিমানা

কৃষকের জন্য বরাদ্দকৃত সার গুদামে কতটা মজুদ রাখা যাবে তার নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করে অতিরিক্ত সার মজুদের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অতিরিক্ত মজুদ পাওয়া ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সার ডিলার নুর মোহাম্মাদের মালিকানাধীন হাফিজা ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব অনিয়মের সন্ধান পাওয়ায় জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে প্রসাশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গুদামে নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত ১৪০ বস্তা সার মজুদ ছিল। বিষয়টি ধরা পড়ার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(৩) ধারায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত মজুদ করা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অভিযানটি পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুধীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ স্থানীয় ব্যক্তিরা।

এসময় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি মৌসুমে সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুদ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। কৃষক যেন নির্ধারিত দামে ও প্রয়োজনের সময় সার পান তা নিশ্চিত করতে বাজারে নজরদারি আরও জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/