সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

পঞ্চগড়ে ৭ জনকে পুশ ইনের চেষ্টা ঠেকালো বিজিবি

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাতজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র বাধার মুখে দিনভর সীমান্তে অবস্থানের পর শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরেই ফিরে যেতে বাধ্য হয়েছেন তারা।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে ফেরত যান। পুশ ইনের চেষ্টার শিকার এই সাতজনের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন।

​বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ওই সাতজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ তাদের গতিপথ রোধ করেন এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের কাছাকাছি অবস্থান নেন। দিনভর সেখানে অবস্থানের পর রাতে বিজিবির অনড় ও কঠোর অবস্থানের কারণে একই সীমান্ত দিয়ে তারা পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরে যান।

​বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালান ও পুশ-ইনসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এনএনবাংলা/ইএস