সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জার্মান পর্যটকের ব্যাগ-ল্যাপটপ-ক্যামেরা নিয়ে উধাও, সিসিটিভিতে চোর শনাক্ত

ছবি: সংগৃহীত

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে স্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ।

মালামাল উদ্ধারে রেল পুলিশ (জিআরপি), এসআরবি ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে। বর্তমানে জার্মান পর্যটক ক্রিল রাজশাহীতে জিআরপি পুলিশের হেফাজতে রয়েছেন।

রেলস্টেশনের নিরাপত্তাকর্মী সেলিম হোসেন জানান, বুধবার বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় ভেস্ট পরা এক যুবক তার সঙ্গে ছিলেন। পরে ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টাকা তুলতে যান। টাকা নিয়ে ফিরে এসে তিনি দেখেন, ব্যাগসহ ওই যুবকও সেখানে নেই।

ঘটনার পর নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান ক্রিল। পরে রাতে তিনি একটি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাটি রেলওয়ে এলাকায় হওয়ায় ক্রিলকে রাজশাহী জিআরপিতে পাঠানো হয়েছে। তবে মালামাল উদ্ধারে নাটোর পুলিশও কাজ করছে।

পুলিশ জানায়, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ট্রেন থেকে নামার সময় ওই যুবক ক্রিলের সঙ্গে ছিলেন। পরে বিকাল ৪টার দিকে ক্রিলের ব্যাগ নিয়ে ভেস্ট খুলে একতা এক্সপ্রেস ট্রেনে করে স্টেশন ত্যাগ করেন তিনি। ওই সময় তার কাঁধে ছিল চুরি যাওয়া ব্যাগটি।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একজনকে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জার্মান পর্যটকের মালামাল উদ্ধারে একই সঙ্গে নাটোর ও রাজশাহীর পুলিশ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। দ্রুতই চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এনএনবাংলা/