সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আধুনিকায়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর ডিপি ওয়ার্ল্ড। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে টার্মিনালটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার ইনভেস্ট বাংলাদেশের অডিটরিয়ামে এ-সংক্রান্ত সময়াবদ্ধ অপারেশনাল কনসেশন চুক্তি সই হয়। চুক্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম স্বাক্ষর করেন।

চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পিপিপির আওতায় ডিপি ওয়ার্ল্ড এনসিটির আধুনিকায়ন, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। তবে টার্মিনালের জমি, অবকাঠামো, মালিকানা ও নিয়ন্ত্রণ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ সরকারের অধীনেই থাকবে।

চুক্তির ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কনটেইনার টার্মিনাল নিউমুরিংয়ের পরিচালনায় আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একটি অপারেটর যুক্ত হলো। প্রাথমিকভাবে ১৫ বছরের জন্য দেওয়া এই অপারেশনাল কনসেশনের আওতায় টার্মিনালটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড।

এনএনবাংলা/