সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। নতুন করে মূল্যবৃদ্ধির ফলে প্রতি ব্যারেল তেলের দর ১০১ মার্কিন ডলার ছাড়িয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা ০.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০১.৫১ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও আবহাওয়াজনিত ঝুঁকি কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এতে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ আরও বেড়েছে।

মেক্সিকো উপসাগরে ঘনীভূত একটি ঝড় আগামী দুই দিনের মধ্যে ২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেনে রূপ নিতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির মোট দৈনিক ১৮২ লাখ ব্যারেল পরিশোধন ক্ষমতার প্রায় ৫০ শতাংশ বা ৬টি শোধনাগারও এর প্রভাবের মুখে পড়তে পারে।

এদিকে সোমবার সন্ধ্যায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জাজান ও নাজরান বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর অভিযান চলার মধ্যেই এসব হামলা হয়। অভিযানে রিয়াদ আকাশপথে সহায়তা দিচ্ছে।

এনএনবাংলা/এফএস