সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন সামনে রেখে অপপ্রচারের জবাব দিলো এনপিসিবিএল

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতিতে পৌঁছেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর (আরএনপিপি)। সম্প্রতি ১ম ইউনিটের প্রেসারাইজড অপারেটেড রিলিফ ভালভের (PORV/POSV) ১৬ মেগাপ্যাসকেল (MPa) প্রেসার টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ২য় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালানও বাংলাদেশে এসে পৌঁছেছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রকল্পের ব্যয়, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কিছু নতুন অভিযোগ সামনে এসেছে।

​সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা। তাঁদের মতে, অনির্ভরযোগ্য ও অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে অপপ্রচার চালালে কর্মচারীদের মনোবল ক্ষুণ্ন হয়।

​এ বিষয়ে সোমবার (৫ অক্টোবর) যোগাযোগ করা হলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান দাপ্তরিক নথিপত্র, সরকারি আদেশ ও অভ্যন্তরীণ নিরীক্ষা প্রতিবেদন উল্লেখ করে অভিযোগগুলোর ব্যাখ্যা দেন।

​তিনি জানান, ক্ষমতার একচ্ছত্র ব্যবহারের অভিযোগ সঠিক নয়। ২০২৫ সালের জুন থেকে তিনি এনপিসিবিএলের সার্বক্ষণিক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতায় দায়িত্ব পালন করছেন। একাধিক পদের জন্য আলাদা বেতন নেওয়ার কোনো সরকারি সুযোগ নেই।

​জনবল বিষয়ে ড. জাহেদুল হাসান জানান, কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত ১,৯২২ জনের মধ্যে ৯৯৭ জন বিশেষায়িত প্রশিক্ষণ পান। এর মধ্যে চাকরি ছেড়েছেন মাত্র ২৭ জন (২.৭ শতাংশ)। এছাড়া নিম্ন গ্রেডের যেসব কর্মী চাকরি ছেড়েছেন তারা টেকনিশিয়ান ও এটেনডেন্ট পর্যায়ের, পারমাণবিক বিশেষজ্ঞ নন।

​রাশিয়ায় কর্মকর্তাদের বাসা ভাড়ায় ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খারিজ করে তিনি বলেন, তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সভাপতিত্বে নেওয়া প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান (এএসই) সরাসরি ভাড়ার অর্থ পরিশোধ করে। সেখানে অবস্থানকারী ৪১ জন কর্মকর্তা কোনো হোটেল ভাতা নেননি। ৬ সদস্যের সরকারি অভ্যন্তরীণ নিরীক্ষা দল বিষয়টি তদন্ত করে ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে।

​কমিশনিং কার্যক্রম নিয়ে তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এই প্রকল্পের মূল মালিক এবং এনপিসিবিএল কেবল পরিচালনাকারী সংস্থা। ফলে কমিশনিং বা বিদ্যুৎ উৎপাদনে বিলম্বের দায় এককভাবে এনপিসিবিএল ব্যবস্থাপনা পরিচালকের ওপর বর্তায় না।

​রূপপুরকে একটি স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প উল্লেখ করে ড. জাহেদুল হাসান বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে অফিস আদেশ, বোর্ড সিদ্ধান্ত ও নিরীক্ষা প্রতিবেদন যাচাই করে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করা প্রয়োজন।

এনএনবাংলা/ইএস