সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

তিন দিনে রেমিট্যান্স এলো ২০ কোটি ৬০ লাখ ডলার

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই হাজার ৫৩৩ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগের বছর অর্থাৎ গত বছরের অক্টোবর মাসের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংক খাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে এ বছরের শুরুতেই ভালো গতি দেখা যাচ্ছে। গত ২০২৫ বছরের অক্টোবরের প্রথম তিন দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন মাত্র ৫ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স আসার গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে চলতি ২০২৬–২৭ অর্থবছরের শুরু থেকে ৩ অক্টোবর পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত দেশে মোট ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।

এনএনবাংলা/এফএস