সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা

ছবি: সংগৃহীত

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়মিত দুইবারের পরিবর্তে রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলবে। 

এতে আগে থেকে অবরোধের খবর না জানা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে সকালে সাজেকে গিয়ে বিকেলে ফিরে আসার পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে আসা পর্যটকেরা পড়েছেন বিপাকে। রাতভর ভ্রমণ করে সকালে খাগড়াছড়িতে পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে সাজেক যেতে না পারায় অপেক্ষা করতে হচ্ছে তাদের।

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ১২টার দিকে সব পর্যটকবাহী গাড়ি একসঙ্গে খাগড়াছড়ি থেকে ছেড়ে যাবে। বাঘাইছড়ি থেকে দুপুর দুইটার বহরে পর্যটকদের সাজেকে নেওয়া হবে। পরদিন একই বহরে তাদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, অবরোধের কারণে নিয়মিত দুইবারের পরিবর্তে দুপুর ২টায় একবার স্কর্ট চলবে। ওই স্কর্টে পর্যটকেরা সাজেক থেকে ফিরতে পারবেন এবং নতুন পর্যটকেরাও সেখানে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, সড়ক অবরোধের কারণে নিয়মিত দুই দফার পরিবর্তে দুপুর ২টায় একবার স্কর্ট চলবে। এর মাধ্যমে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরিয়ে আনা এবং নতুন পর্যটকদের সাজেকে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগ তুলে তাদের সরিয়ে নেওয়ার দাবি এবং সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে ১০ অক্টোবর সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

এনএনবাংলা/এফএস