সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রাঙামাটি জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙামাটিতে জেনারেল হাসপাতাল, রাঙামাটি সেনা রিজিয়ন ও সিএমএইচ’ যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৮০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন। রাঙামাটি রিজিয়ন’র সেনা সদস্য সিএমএইচ’র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। পরে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, রাঙামাটি জোন কমান্ডার একরামুল রাহাত। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এনএনবাংলা/এনজেড