সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ (৩৯) এবং তার সহযোগী ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম রিকশায় করে খুলনা পুলিশ ক্লাবে যাওয়ার পথে নগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।
পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পরে তদন্তের ধারাবাহিকতায় মিরাজ ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।

এনএনবাংলা/