সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে হলে সংস্থাটির নির্ধারিত শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোলেও ঋণের শর্ত, তা পূরণের পদ্ধতি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, নতুন ঋণ কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ঋণ পেতে হলে শর্ত থাকবে এবং সেগুলো পূরণ করতে হবে। তবে কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ।

ব্যাংকিং খাত ও কর আদায়ে সংস্কারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতা, কর-জিডিপি অনুপাত, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে আইএমএফের পাশাপাশি বাংলাদেশেরও নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। কয়েকটি বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। এরই মধ্যে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের কোনো প্রশ্ন রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাত নিয়ে আইএমএফের পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ একমত। এসব ক্ষেত্রে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার ভাষ্য, বাজেট-পরবর্তী অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট সংস্থাটি।

তিনি আরও বলেন, আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।

ঋণের পরিমাণ ও অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সম্ভাব্য ঋণের পরিমাণ, শর্ত পূরণের সময়সীমা এবং অর্থ ছাড়ের বিষয়ে বৈঠক শেষে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি অর্থমন্ত্রী।

ফলে নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ কত অর্থ ঋণ পাবে এবং কী কী শর্তে সেই অর্থ ছাড় করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আইএমএফের সঙ্গে বাংলাদেশের আরও আলোচনা প্রয়োজন।

এনএনবাংলা/