সাম্প্রতিক
Skip to content

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন বসবে।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধিবেশনের তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে।

এনএনবাংলা/