ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা

ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলন অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি মনে করেন, ভারতে ছড়িয়ে পড়া জেন-জি আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন থেকে পাওয়া শিক্ষা।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। ছাত্রফ্রন্টের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।
বার্তায় বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান নেহা বোরা। তিনি বলেন, ভারতে বর্তমানে যে জেন-জি আন্দোলন ছড়িয়ে পড়েছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন ভারতের তরুণদের নতুন করে লড়াইয়ের পথ দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ভারতের তরুণদের অনুপ্রেরণা জোগানোর জন্য বাংলাদেশের তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ছাত্রনেত্রী। তার বক্তব্যে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব এবং দুই দেশের তরুণদের আন্দোলনের মধ্যে অনুপ্রেরণার যোগসূত্র উঠে এসেছে।
এনএনবাংলা/
