সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ফাইল ছবি

সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে ভর্তি হতে হলে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। বিশেষ করে স্কুল পরিবর্তন করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় ভর্তির পদ্ধতি, বয়সসীমা, শ্রেণিপ্রতি শিক্ষার্থীর সংখ্যা এবং ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত অন্যান্য শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে।

প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা

জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ‘৬ প্লাস’ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর হতে পারবে। অন্যান্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও এ নির্দেশনা অনুসারে বয়স গণনা করতে হবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ছবি: সংগৃহীত

প্রতি শাখায় শিক্ষার্থী ৫৫ জন

নীতিমালায় বলা হয়েছে, কোনো শ্রেণির একটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে সর্বোচ্চ ৫৫ জন। শূন্য আসনের বিপরীতে সংশ্লিষ্ট শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার পূর্ণমান হবে ১০০। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষায় মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। ফলে সরকারি স্কুলে ভর্তির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সংশ্লিষ্ট শ্রেণির ভর্তি পদ্ধতি ও নম্বর বণ্টন সম্পর্কে আগেভাগে ধারণা রাখা প্রয়োজন।

এনএনবাংলা/