সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে ঢুকলেন নতুন উপাচার্য

ছবি: সংগৃহীত

আন্দোলনের ২১ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে তিনি রাউজানে চুয়েট ক্যাম্পাসে গিয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তিনি উপাচার্যের কার্যালয়ে যান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গেটে কেবল ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশের পর উপাচার্য ভবনের মূল ফটকের তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়।

উপাচার্যের নির্ধারিত চেয়ারে বসা অবস্থায় তাঁর কক্ষে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইনকে দেখা গেছে। শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিতও তাঁদের একসঙ্গে ভেতরে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা ২০ দিন ধরে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে আজ প্রশাসনিক ভবন ২- এর তালা ভেঙে নতুন উপাচার্যের এ প্রবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এনএনবাংলা/এফএস