সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু

ছবি: সংগৃহীত

নেপালের গোরখা জেলার বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোরে সৃষ্ট বন্যায় চুমনুব্রি ও ধারচে এলাকায় অন্তত ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। ধ্বংস হয়েছে একাধিক ঝুলন্ত সেতু ও লোহার সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণাধীন ৩৪১ মেগাওয়াটের বুধি গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণশিবির ও সরঞ্জাম।

চুমচেত এলাকায় উঙ্গিলুং নদীর তীরে অস্থায়ী ছাউনিতে থাকা পাঁচজন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া চার থেকে পাঁচজন পশুপালকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। ভূমিধসের ঝুঁকিতে থাকা জগৎ এলাকা থেকে সেনাবাহিনী হেলিকপ্টারে ছয়জনকে উদ্ধার করেছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার খবর নিশ্চিত হয়নি।

নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগের ধারণা, ভূমিধসে নদীর একটি উপনদীর পানি আটকে গিয়ে পরে প্রবল বেগে নেমে আসায় বন্যা হতে পারে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

এদিকে, ত্রিশূলী নদীসংলগ্ন এলাকায় বন্যার ঝুঁকি বেড়েছে। বেনিঘাট পর্যন্ত নিম্নাঞ্চলে অতি উচ্চ বন্যাঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। মুগলিং, চিতওয়ান ও নওয়ালপরাসি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

এনএনবাংলা/