সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এবারও নোবেল শান্তি পুরস্কার পেলেন না ট্রাম্প

ছবি: সংগৃহীত

এবারও নোবেল শান্তি পুরস্কার জেতা হলো না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বছরের বিজয়ীর নাম ঘোষণা করে।

শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন শক্তিশালী করা এবং বিশ্বজুড়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পিল্লাইকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পিল্লাই। এ ছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অন্যদিকে, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন ট্রাম্প। নিজের কূটনৈতিক সাফল্য তুলে ধরে একাধিকবার এ পুরস্কারের দাবিও জানিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছেন। নোবেল কমিটি তাকে পুরস্কার না দিলে তা কমিটির জন্য বড় ধরনের ‘অসম্মান’ হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়েও তীর্যক মন্তব্য করেছিলেন ট্রাম্প। তার বক্তব্য ছিল, তার মতো করে আর কেউ এত সংঘাতের সমাধান করেননি।

২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। পরবর্তী সময়ে ২০২৬ সালের জানুয়ারিতে মাচাদো নিজের নোবেল পদক ট্রাম্পকে দিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। তবে পদক হস্তান্তরের ওই খবরের পরও নোবেল শান্তি পুরস্কারের আনুষ্ঠানিক স্বীকৃতি ট্রাম্পের ভাগ্যে জোটেনি।

এবারও ট্রাম্পের প্রত্যাশা পূরণ হয়নি। তার পরিবর্তে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের ভূমিকার জন্য নাভি পিল্লাইকে বেছে নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

এনএনবাংলা/