সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মালয়েশিয়ায় কর্মী সরবরাহে জালিয়াতি, ১১ বাংলাদেশিসহ আটক ২০

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় বিদেশি কর্মী সরবরাহে জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ৩৪১টি বিদেশি পাসপোর্ট ও ৬ হাজার ৭০০ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুয়ালালামপুরের আমপাং জেলার তামান দাতুক আহমদ রাজালিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে জালিয়াতিতে জড়িত প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক বলে সন্দেহ করা দুই বাংলাদেশি, ছয় স্থানীয় নারী কর্মী এবং ১২ জন বিদেশি গ্রাহক রয়েছেন। গ্রাহকদের মধ্যে নয়জন বাংলাদেশি পুরুষ ও তিনজন ইন্দোনেশীয় নারী।

অভিযানে ২৬৫টি বাংলাদেশি, ৬৩টি ইন্দোনেশীয়, ১২টি পাকিস্তানি ও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশি কর্মী নিয়োগের কোটা নিয়ে একটি প্রতিষ্ঠানের নামে কর্মী এনে অন্য প্রতিষ্ঠানে সরবরাহ করত। এ জন্য ভুয়া নথিপত্র দিয়ে কর্মী কোটার অনুমোদন নেওয়ার অভিযোগও রয়েছে। মূল নিয়োগকর্তার পরিবর্তে অন্য প্রতিষ্ঠানে কর্মীদের কাজ করিয়ে প্রতি কর্মীর বিপরীতে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত মুনাফা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ ছাড়া কর ফাঁকি দিতে প্রতিষ্ঠানগুলো প্রকৃত আয়ের চেয়ে কম মুনাফা দেখিয়েছে এবং ২০২০ থেকে ২০২৩ করবর্ষের ব্যক্তিগত আয়সংক্রান্ত প্রতিবেদন দিতেও ব্যর্থ হয়েছে বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন ও পাসপোর্ট আইনে তদন্ত চলছে।

এনএনবাংলা/