সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৩ হাজার ৮৮ কোটি টাকার প্রবাসী আয় এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এসব ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৩৬ কোটি ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ লাখ ৪০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ডলার।

রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৬৫ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৫৫ লাখ ডলার।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এই হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ১৮০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

এনএনবাংলা/