সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডাবলিনে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু, প্রথম রাষ্ট্রদূত নূরে আলম

ছবি: ইন্টারনেট

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে দূতাবাসটি প্রশাসনিক কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম মিশনে যোগদান করেন।

দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়া নূরে আলম শিগগিরই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও জোরদারে দূতাবাসটি কাজ করবে।

পরবর্তী সময়ে দূতাবাস থেকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনসুলার সেবা চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনএনবাংলা/