সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতিসংঘের সামনে এনসিপি ইউএসএ ডায়াসপোরার অবস্থান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে এনসিপি ইউএসএ ডায়াসপোরা।

বাংলাদেশের সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ইউএসএ ডায়াসপোরা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে আয়োজিত এ কর্মসূচি থেকে সংগঠনটির নেতাকর্মীরা গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, হাদি হত্যার বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নিষিদ্ধ আওয়ামীলীগের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ ও সাংবিধানিক সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী বৈধ ভোটের ৬৮.৫৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।

অবস্থান কর্মসূচিতে এনসিপি ইউএসএ ডায়াসপোরার সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন), কেন্দ্রীয় সদস্য ও সিলেট-৪ আসনের মনোনয়নপ্রার্থী রাসেল আলম, নির্বাহী সদস্য রাহাত আলম, নিউইয়র্কের স্থানীয় সংগঠক রাকিব উদ্দিন ও মাহমুদুল কবির অনিক এবং সদস্য মো. সুফিয়ান শাকিল ও কামরুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এনসিপি ইউএসএ ডায়াসপোরার নেতারা বলেন, গণভোটের রায় ও জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়ে বিএনপি সরকার গঠন করলেও ক্ষমতায় এসে সরকার সেই রায় বাস্তবায়ন থেকে সরে যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলা হয়েছে।

এনসিপি ইউএসএ ডায়াসপোরার নেতারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা নিউইয়র্কে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় কর্মসূচি হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণভোটের রায়, জুলাই সনদ ও সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন। তাদের ভাষ্য, জনগণের গণরায়ের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাংলাদেশ সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ ধরনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় সংগঠনের নেতারা বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এনএনবাংলা/