সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িত হওয়ার অপরাধে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজেল নিউজ নামে একটি সৌদি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

নিহত দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজ করার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।

আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে দণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের গুরুত্ব এবং মসজিদের মতো পবিত্র স্থানে সংঘটিত হওয়ার বিষয়টি বিবেচনা করে আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চতর পর্যায়ে রায় বহাল থাকার পর সাজা কার্যকরের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় ইসলামি আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

তবে মসজিদের ভেতরে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এনএনবাংলা/এফএস