সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

হামলাকারীর আ’ত্মহ’ত্যা

পেনসিলভানিয়ায় বাড়িতে ঢুকে গুলি, দুই শিশুসহ নিহত ৮

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে দুই শিশুসহ আটজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী। নিহতদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন।

এ ঘটনায় হামলাকারীও মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এ হামলার ঘটনায় এখনো হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেলে এরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে গুলি চালাতে দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পরে ওই ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ দেখতে পায়। পরে বাড়ির ভেতর থেকে বন্দুকধারীসহ আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

এরি পুলিশের প্রধান রিক লোরাহ জানান, নিহত আটজনের মধ্যে বন্দুকধারী ছাড়া বাকি সাতজনের মধ্যে অধিকাংশই পরস্পরের আত্মীয়। হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটির সঙ্গে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান বলেন, তদন্তকারীরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। ফুটেজে দেখা গেছে, বাড়ির বাইরে গুলিবিদ্ধ হওয়ার আগে ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করছিলেন। তাদের একজন বিয়ের সূত্রে ওই পরিবারের আত্মীয় এবং অন্যজন পরিবারের বন্ধু ছিলেন। ভিডিওতে বন্দুকধারীকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটির প্রথম তলায় পাঁচ বছর ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলা ও সিঁড়ির কাছে উদ্ধার করা হয় ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মরদেহ। ওই স্থানেই বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। নিহত নারীদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিশ্চিত করেছেন পুলিশপ্রধান।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। তবে কেন ওই ব্যক্তি এমন ভয়াবহ হামলা চালিয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এনএনবাংলা/