সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলো এইচএসসি শিক্ষার্থী শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব পালন করেছেন এইচএসসি শিক্ষার্থী শীতল। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির অংশ হিসেবে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছেন এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শীতল। কন্যাশিশুর শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেতৃত্বের সুযোগ তৈরির গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শীতল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আলোচনায় অংশ নেন। এ সময় তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশু অধিকার এবং তরুণীদের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শীতল দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও অধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের পড়াশোনা শেষ করে স্বপ্ন পূরণে পৌঁছাতে তিনি আগের চেয়ে আরও বেশি সংকল্পবদ্ধ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কন্যাশিশুদের স্বপ্ন পূরণে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামত শোনা এবং সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

এ বছরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য, ‘বাল্যবিবাহ বন্ধ করুন, কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করুন’। বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।

প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির মাধ্যমে কিশোরীরা প্রতীকীভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের দায়িত্ব পালন করে। মেয়েদের নেতৃত্বের সক্ষমতা তুলে ধরা এবং তাদের মতামত ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এনএনবাংলা/