সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সালমান এফ রহমান বাদ, বেক্সিমকো-শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

ফাইল ছবি

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপ ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। দুই প্রতিষ্ঠান পরিচালনার জন্য সাত সদস্যের নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশনা ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান এফ রহমানের ভাই এ এস এফ রহমান। শাইনপুকুর সিরামিকসের বোর্ডে অন্য সদস্য হিসেবে থাকছেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী আরও দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

শাইনপুকুর সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী একইসঙ্গে শাইনপুকুর ও বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই প্রতিষ্ঠানের মনোনীত পরিচালক হিসেবে থাকবেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ।

শাইনপুকুরের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ মঞ্জুরুল হক। অপর স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।

সালমান এফ রহমানকে বাদ দিয়ে দুই প্রতিষ্ঠানের বোর্ড পুনর্গঠনের ফলে বেক্সিমকো গ্রুপের পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন পরিচালনা পর্ষদকে বিএসইসির বিধিবিধান মেনে প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে।

২০২৪ সালে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বেক্সিমকো গ্রুপ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। ওই সময় গ্রুপটির কয়েকটি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিএসইসি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল। ওই নিয়োগ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় কোম্পানিটি।

এরপর থেকে কোম্পানিটির হিসাব অনুমোদন বা আর্থিক ফলাফল প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। প্রতিকূল পরিস্থিতি ও ব্যবসায়িক জটিলতার কথা উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর সালমান এফ রহমানের পদত্যাগের বিষয়ে বিএসইসিকে চিঠি দেয় বেক্সিমকো ফার্মা।

১৯৭৬ সালে সালমান এফ রহমান যৌথভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন ধরে তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।

এনএনবাংলা/