সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা

ছবি: নিউ নেশন অনলাইন

বিদেশে গিয়ে নিদির্ষ্ট সময়ের মধ্যে ফিরে চাকরিতে যোগদান না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৬ জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

৪ অক্টোবর (রোববার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ১১১ তম সিন্ডিকেটে ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, ছয় শিক্ষকের মধ্যে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।

পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা এবং বাকি চার শিক্ষকের কাছে আর্থিক পাওনার হিসাব প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা ফিরে না আসায় আমরা তাদেরকে মূল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা পাওনা রয়েছে, সেই সব অর্থের লেনদেন শেষ করার জন্য তাদেরকে আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব সম্পন্ন হওয়ার পরে তাদেরকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে।

এনএনবাংলা/