সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন দেশের সব তফসিলি ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে। ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

তবে ছুটির সময় আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে থমকে না যায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনাও দিয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত আকারে সেবা চালু রাখতে হবে। বন্দর ও কাস্টমস এলাকার এই কার্যক্রম কতটা এবং কীভাবে চলবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এ জন্য তারা স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রেখে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এনএনবাংলা/এফএস