সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের

ছবিঃ সংগৃহীত

এআই দিয়ে তারকাদের চেহারা ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে ভিউ ও অর্থ উপার্জনের জন্য অন্যকে হেয় করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক  পোস্টে মেহজাবীন লেখেন, এআই ব্যবহার করে কারও সম্পর্কে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়া বিনোদন নয়, অপরাধ।

এ ধরনের কনটেন্ট ব্যাপকভাবে শেয়ার হওয়ার বিষয়টি তুলে ধরে অভিনেত্রী প্রশ্ন করেন, কাউকে মানুষ হিসেবে সম্মান করতে হলে কেন তাঁকে নিজের পরিবারের সদস্য হতে হবে? তাঁর মতে, কাউকে সম্মান করার জন্য মা-বোনের সঙ্গে তুলনা করার প্রয়োজন হওয়াটাই উদ্বেগজনক।

কনটেন্ট তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহের বাস্তবতা স্বীকার করলেও অন্যের অসম্মানকে উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন মেহজাবীন। তিনি প্রশ্ন তোলেন, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’

অভিনেত্রীর মতে, এ সমস্যা শুধু নারী বা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়। ভিউ ও এনগেজমেন্টের প্রতিযোগিতায় যে কেউ এমন কনটেন্টের শিকার হতে পারেন। তবে যারা ভিডিও তৈরি করেন, তাঁদের পাশাপাশি স্বেচ্ছায় তা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকাও তাঁকে ভাবায়।

পোস্টের শেষে মেহজাবীন এমন কনটেন্ট শেয়ার করার আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখার আহ্বান জানান। তিনি লেখেন, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

উল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে মেহজাবীনের একটি ডিপফেক ভিডিও প্রকাশিত হয়। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি পেজ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে। তবে ঘটনাটি নিয়ে বিতর্ক অব্যাহত থাকে।

এনএনবাংলা/ইএস