সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

২৮ অক্টোবরের মধ্যে আমির খানের ভাগ্নে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ মুম্বই পুলিশের! কেন?

ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলেছে মুম্বই পুলিশ। কিন্তু কেন? গত ১০ অক্টোবর তিনি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই সময় তাঁকে আটক করা হয়। এরপরই এদিন তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল। 

মুম্বইয়ের যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যে গত ১০ অক্টোবর জমায়েত হয়েছিল সেখানে অংশ নিয়েছিলেন ইমরান খান। সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী লেখা ওয়াশিংটন এবং জায়েন মেরি খান। তাঁদের তিনজনকেই সেদিন আটক করা হয়েছিল। কিন্তু এদিন কি স্রেফ এই কারণেই তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হল? সূত্রের খবর ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন তিনি। বিদেশি হয়েও, দেশে অভ্যন্তরীণ বিষয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। তাই তাঁকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় না হয়েও তিনি আন্দোলনে যোগ দিয়েছেন, সেই কারণেই এই পদক্ষেপ করেছে মুম্বই পুলিশ। দাবি করা হয় তিনি আমেরিকার নাগরিক। তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড রয়েছে।

মুম্বই পুলিশের তরফে এদিন যে নোটিশ ইস্যু করা হয়েছে ইমরান খানের বিরুদ্ধে সেখানে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছিলেন অভিনেতা ইমরান খান। তাঁর আগামী ছবি ‘অধুরে হাম অধুরে তুম’ চলতি বছরের ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ওটিটিতে আসছে এই ছবি। ইমরান খানকে এই ছবিতে একদম রোমান্টিক কমেডি চরিত্রে দেখা যাবে। ছবিটিতে ইমরানের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। ছবির পরিচালনা করছেন দানিশ আসলাম, এর আগে ২০১০ সালের ‘ব্রেক কে বাদ’ ছবিতেও ইমরান ও দানিশ একসঙ্গে কাজ করেছিলেন। কিন্তু তাঁর আগেই তাঁকে দেশ ছাড়তে বলা হল।

এনএনবাংলা/এনজেড