সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

চোরাচালানের নতুন রুটের সন্ধান, ভায়াগ্রাসহ কোটি টাকার পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

বিমান, ডাক ও রেলে ধারাবাহিক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পণ্য জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সেই সঙ্গে চোরাচালানের নতুন কৌশল ও রুটের সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালানো হয়। এ সময় ভায়াগ্রা ও ইনসুলিনসহ ওষুধ, আমদানি-নিষিদ্ধ ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন ও মদজাতীয় পানীয় জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

গত ১২ অক্টোবর দুপুরে নগরের ফকিরহাট-সংলগ্ন ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯ হাজার ৬৯১ পিস রং ফর্সাকারী ক্রিম ও ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। ৩১টি কার্টনে থাকা এসব পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

গত ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। পণ্যগুলো আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের আরএমএস সেন্টার হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সিআইআইডি।

এছাড়া, গত ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইটি৬৮০) যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়।

এনবিআর সূত্র জানায়, সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানিতে মিথ্যা ঘোষণা, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। জাতীয় রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং অননুমোদিত ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে কাস্টমস গোয়েন্দাদের কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএনবাংলা/এফএস