দুর্গাপূজার নিরাপত্তায় থাকবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে মাঠে থাকবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ ও জরুরি প্রয়োজনে দেশের আেইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাংলাদেশ পুলিশের পাশাপাশি কাজ করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষ্যে আগামীকাল ১৫ অক্টোবর সকাল ১০টায় প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও-এ বাহিনীর সদরদপ্তরে আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এনএনবাংলা/এনজেড
