সাম্প্রতিক
দুর্গোৎসব শুরু হচ্ছে আগামীকাল কাশ্মীরের সব মসজিদে একই খুতবার প্রস্তাব, সরকারি হস্তক্ষেপে ক্ষোভ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ভিউয়ের জন্য অন্যকে অপমান কেন? প্রশ্ন মেহজাবীনের ভারতে ‘বাংলাদেশের মত নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছেন রাহুল গান্ধী: বিজেপি মুখপাত্র সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’ গঠনের কার্যক্রম স্থগিত পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই
Skip to content

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই

ছবি: ইন্টারনেট

দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) থেকে পর্যটকরা আবারও সাজেক ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করে রাঙামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানিয়ে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে পর্যটকদের মঙ্গলবার বিকালের মধ্যে সাজেক ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। সংগঠন দুটি জানায়, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি পালন করা হবে না।

অবরোধ কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যেই সাজেক ভ্যালি পর্যটকদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন। ফলে শুক্রবার থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে আর প্রশাসনিক বাধা থাকছে না।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে পর্যটকরা সেখানে যেতে পারবেন।

এনএনবাংলা/