সাম্প্রতিক
রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠক, দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস, সতর্ক পুলিশ হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মাদক মামলায় হাজিরা দিতে আদালতে পরীমনি ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
Skip to content

সীমান্ত থেকে দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে যাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের এক এএসআই ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দুই পুলিশ সদস্য হলেন- এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. ফারুক হোসেন জানান, মাদক উদ্ধারের উদ্দেশে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন যোগ দেওয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯নং পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন। পরে ভারতের স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করেন।

কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করে বিএসএফের কাছে দিয়ে দেন তারা। পরে বিএসএফ তাদের দুজনকে ধরে নিয়ে যায়। ওসি বলেন, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।

এনএনবাংলা/এনজেড