সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় (ডিস্পোজ) করেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

এনএনবাংলা/এনজেড