সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ইয়েমেনের এডেন শহরে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এডেন শহরের আল-মাশিক প্রাসাদের একটি ‘সামরিক অপারেশন সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন, তবে বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনাসমূহ এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হন। এ ছাড়া আবহা বিমানবন্দর, দাম্মাম বিমানবন্দর, দাহরানের আরামকোর অফিসেও হামলা চালিয়েছে হুতিরা।

এনএনবাংলা/এনজেড