সাম্প্রতিক
Skip to content

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু রয়েছে। এই হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর হামলাকারীও নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন। ওরেগনের বেন্ড শহরের পুলিশ জানিয়েছে, তারা একটি ফোন কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায়। ফোন কলে জানানো হয়েছিল, এক সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছে এবং পরবর্তীতে তাকে ‘লং গান’ (দীর্ঘ বন্দুক) নিয়ে সিলভার রেল এলিমেন্টারি স্কুলে ঢুকতে দেখা গেছে।

পুলিশ জানায়, স্থানীয় এক সশস্ত্র নাগরিক অভিযুক্ত হামলাকারীকে অনুসরণ করে স্কুলের ভেতরে যান এবং তাকে গুলি করে হত্যা করেন। এ ছাড়া এই ঘটনায় ৭ বছরের এক শিশু এবং ৫৪ বছর বয়সী আরেক শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানান, সন্দেহভাজন ব্যক্তি তালাবন্ধ দরজায় গুলি চালিয়ে স্কুলে প্রবেশ করে। দুপুর ১টার ঠিক আগে পুলিশ একটি কল পায়, যেখানে এক ব্যক্তি গাড়ি থেকে একাধিকবার গুলি চালানোর অভিযোগ করেন। এর পরপরই স্কুলের ভেতর থেকে ডজন ডজন জরুরি কল আসে। পুলিশ কর্মকর্তা ঘটনার তিন মিনিটের মধ্যে যখন পৌঁছান।

পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছিল সন্দেহভাজন ব্যক্তি কী ধরণের বন্দুক ব্যবহার করেছিল এবং কত রাউন্ড গুলি চালিয়েছিল। স্থানীয় পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানান, গোলাগুলিতে একটি ‘লং গান’ ব্যবহার করা হয়েছিল, তবে সুনির্দিষ্ট ধরন তিনি প্রকাশ করেননি। এছাড়া শুটার কাউকে চিনত কি না বা সে ওই স্কুলের শিক্ষার্থী ছিল কি না, সে বিষয়ে পুলিশের কাছে এখনও কোনো তথ্য নেই এবং পুলিশ তার নামও প্রকাশ করেনি।

এনএনবাংলা/এনজেড