কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।
মুম্বাই ফ্র্যাঞ্চাইজি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়াবর্ধনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন জয়াবর্ধনে। তার প্রথম মেয়াদে তিনবার আইপিএলের শিরোপা জয় করে মুম্বাই।
২০২৪ সালে আইপিএলে হতাশাজনক পারফরমেন্স করে মুম্বাই। ২০২৫ সালে আবারও মুম্বাইয়ের কোচের পদে ফিরেন তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন তিনি।
কিন্তু দলের দায়িত্ব নিয়ে মুম্বাইকে শিরোপা এনে দিতে পারেননি জয়াবর্ধনে। ২০২৫ ও ২০২৬ সালে পয়েন্ট টেবিলের তলানির দিকে ছিল মুম্বাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের অফিসিয়াল পেইজে জয়াবর্ধনে বলেন ‘গত এক দশক ধরে মুম্বই ইন্ডিয়ান্স আমার জীবনের সঙ্গে যুক্ত। খেলোয়াড় ও কোচ হিসেবে এই দলে দারুণ সময় কাটিয়েছি। এই দল একটা পরিবারের মতো। এই অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে।’
তিনি আরও বলেন, ‘একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলটির সাফল্য কামনা করি।’
জয়বর্ধনেকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বইয়ের মালিক নীতা অম্বানী। তিনি লিখেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল জয়াবর্ধনের। তার নেতৃৃত্ব, দায়বদ্ধতা ও মুম্বইয়ের প্রতি ভালবাসা আমরা দেখেছি। মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের পক্ষ থেকে জয়াবর্ধনকে ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
এনএনবাংলা/এফএস
