সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শেষ ৮ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়ালের নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই যেন শেষ বাঁশি বাজার আগপর্যন্ত কোনো কিছুর নিশ্চয়তা নেই। যত কঠিন পরিস্থিতিই হোক, হারের মুখ থেকে ফিরে আসার অবিশ্বাস্য সব গল্প লিখতে জুড়ি নেই স্প্যানিশ পরাশক্তিদের। রোমার মাঠে আরও একবার দেখা গেল সেই চিরচেনা রিয়ালকে। ৮১ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকা দলটি শেষ আট মিনিটে তিন গোল করে জিতে নিল ৪-৩ ব্যবধানে। স্তাদিও অলিম্পিকোতে হতাশার রাতটাই শেষ পর্যন্ত পরিণত হলো রিয়ালের আরেকটি স্মরণীয় ইউরোপিয়ান মহাকাব্যে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে রোমাকে এগিয়ে দেন ডনি মালেন। তবে শেষ দিকে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কার্লোস এসপি, এন্দ্রিক ও সাবেক রোমা ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে রিয়াল। এদিকে সাবেক ক্লাব রোমার মাঠে স্মরণীয় প্রত্যাবর্তন উপভোগ করেন রিয়াল কোচ হোসে মরিনহো। তার অধীনে রোমা উয়েফা কনফারেন্স লিগ জিতেছিল এবং ইউরোপা লিগের ফাইনালেও উঠেছিল।
এনএনবাংলা/এনজেড