সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আবুধাবি টেস্ট

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হাসান মাহমুদের হ্যাটট্রিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন এক ইতিহাসের জন্ম হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টেস্ট ফরম্যাটে কোনো বাংলাদেশি পেসারের হাত ধরে এসেছে হ্যাটট্রিকের বিরল কীর্তি। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সকালে দুর্দান্ত বোলিং করে এই রেকর্ড গড়েছেন পেসার হাসান মাহমুদ।

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগানিস্তান। ৪ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আফগানরা। তবে তৃতীয় দিনের শুরুতেই দাপট দেখিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। তার হ্যাটট্রিকে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।

রোববার (১১ অক্টোবর) তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন এবাদত হোসেন। দলীয় ২১৯ রানে ১০৩ ব বলে ৩২ রান করে বোল্ড হন ইকরাম আলিখিল। এরপর ইনিংসের ৮৩তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান। আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার। হাসানের তোপে চরম বিপর্যয়ে পড়েছে আফগানরা। এতে বড় লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। আবুধাবির এই ম্যাচে হাসান মাহমুদের হ্যাটট্রিক শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। টেস্ট ক্রিকেটে দেশের পেস বোলিংয়ের নতুন সম্ভাবনার বার্তাও দিয়ে গেল এই অসাধারণ পারফরম্যান্স।

এনএনবাংলা/এনজেড