সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি.।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিট ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিট।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ড ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
এনএনবাংলা/এফএস
