সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি

বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় দিতে প্রস্তুত দেশের লাখ লাখ সমর্থকরা। দিনটি স্মরণীয় করার আগে বুরকিনা ফাসোর বিপক্ষে তাণ্ডব চালাল আলবিসেলেস্তেরা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬২তম দলের বিপক্ষে ৭-০ গোলে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা।

মেসিকে ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোল দিয়ে শুরু হয়েছিল তাদের নতুন অধ্যায়। দ্বিতীয় ম্যাচে তারা বুরকিনা ফাসোকে নিয়ে ছেলেখেলা করল। প্রথমার্ধেই ৫ গোল দেয় তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। শেষ অর্ধে এসেছে আরও দুটি।

এদিকে, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। পরিবারকে সঙ্গে নিয়ে শুক্রবার রোসারিওতে পৌঁছেছেন ফুটবল জাদুকর।বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারার পর মেসির চোখ ছিল অশ্রুসজল। গত অগাস্টের শুরুর দিকে বাবার মৃত্যুর পর তিনি আভাস দিয়েছিলেন, দেশের জার্সিতে আর হয়তো খেলবেন না। পরে ৩১ অগাস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সি তারকা। তখন বিশ্বকাপ ফাইনালকেই ধরা হচ্ছিল দেশের হয়ে তার শেষ ম্যাচ।

এনএনবাংলা/এনজেড