সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ গতকাল বুধবার কিংবদন্তিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে।

বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবের সূচনায় বলা হয়, ‘তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার উৎকর্ষ, অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে শৈল্পিক ও নৈতিক আচরণ এবং একই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তাঁর অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত—যে মূল্যবোধগুলো এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসজুড়ে সব সময় লালন ও প্রচার করে আসছে।’ প্রস্তাবে আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্যও তুলে ধরা হয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। বিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্দা গেলপি বলেন, ‘মেসি সম্পর্কে সব আর্জেন্টাইন যা জানেন—তাঁর পরিসংখ্যান বা একজন ক্রীড়াবিদ হিসেবে অনন্য অর্জনগুলোর বাইরেও আমরা এমন একজন বিনয়ী এবং অদম্য মানুষকে সম্মান জানাতে চাই, যিনি আমাদের জনসংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক ও দূত।’

গেলপি যোগ করেন, ‘সম্মাননার মাধ্যমে আমরা এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন।’ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেবল তাঁর ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। এটি ইউবিএর পক্ষ থেকে সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন ও শ্রদ্ধাঞ্জলি।’ গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ঘরের মাঠে ভালোভাবে বিদায় দিতে তাঁকে আরও এক ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং মেসি তাতে রাজি হন। এবার আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের শেষ শেষটি খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। আজ বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলে জয়ের ম্যাচে ছিলেন না মেসি। খেলবেন না আগামী রোববার ভোরে প্রতিপক্ষ বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও।

এনএনবাংলা/এনজেড