দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের বড় জয়

ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে ছেলেদের কাবাডিতে গ্রুপ ‘এ’-র নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।
জাপানের তোখাই সিটিজেন জিমনেসিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল।
বিরতিতে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তুহিন-আরিফরা। দ্বিতীয়ার্ধেও নিজেদের ছন্দ ধরে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত আরও ২২ পয়েন্ট যোগ করে ৩৯-৩৫ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।
বাংলাদেশের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল দক্ষিণ কোরিয়াকে দুইবার অলআউট করা। একই সঙ্গে ম্যাচে ছয়টি বোনাস পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ।
আজ স্থানীয় সনয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে।
এনএনবাংলা/এফএস
